What's New?
ট্রাস্টেড আইটি সলিউশন গ্লোবাল এ আপনাকে স্বাগত। সকল ধরনের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

Wednesday, January 7, 2026

সূরা আল-লাহাব | আরবি পাঠ, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ

সূরা আল লাহাব (আরবি: سورة اﻟﻠﻬﺐ‎‎) মহাগ্রন্থ আল কুরআনের  ১১১ তম সূরা। এর আয়াত সংখ্যা ৫ এবং সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে।

আবু লাহাবের আসল নাম ছিল আবদুল ওয্‌যা। সে ছিল আবদুল মোত্তালিবের অন্যতম সন্তান। গৌরবর্ণের কারণে তার ডাক নাম হয়ে যায় আবু লাহাব। কোরআন পাক তার আসল নাম বর্জন করেছে। কারণ সেটা মুশরিকসুলভ। এছাড়া "আবু লাহাব" ডাক নামের মধ্যে জাহান্নামের সাথে বেশ মিলও রয়েছে। সে রসূলুল্লাহ্‌ - এর কট্টর শত্রু ও ইসলামের ঘোর বিরোধী ছিল এবং রসূলুল্লাহ্‌ -কে কষ্ট দেয়ার প্রয়াস পেত। তিনি যখন মানুষকে ঈমানের দাওয়াত দিতেন, তখন সে সাথে সাথে যেয়ে তাকে মিথ্যাবাদী বলে প্রচার করত।

শানে নুযূল

আল্লাহ্‌ একটি আয়াত অবতীর্ণ করলে রসূলুল্লাহ্‌ সাফা পর্বতে আরোহণ করে কোরাইশ গোত্রের উদ্দেশে "আবদে মানাফ" ও "আবদুল মোত্তালিব" ইত্যাদি নাম সহকারে ডাক দিলেন। এভাবে ডাক দেয়া তখন আরবে বিপদাশংকার লক্ষণ রূপে বিবেচিত হত। ডাক শুনে কোরাইশ গোত্র পর্বতের পাদদেশে একত্রিত হল। রসূলুল্লাহ্‌ বললেনঃ "যদি আমি বলি যে, একটি শত্রুদল ক্রমশঃই এগিয়ে আসছে এবং সকাল বিকাল যে কোন সময় তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, তবে তোমরা আমার কথা বিশ্বাস করবে কি?" সবাই একবাক্যে বলে উঠলঃ "হাঁ, অবশ্যই বিশ্বাস করব।" অতঃপর তিনি বললেনঃ "আমি (শিরক ও কুফরের কারণে আল্লাহ্‌র পক্ষ থেকে নির্ধারিত) এক ভীষণ আযাব সর্ম্পকে তোমাদেরকে সতর্ক করছি।" একথা শুনে আবু লাহাব বললঃ "ধ্বংস হও তুমি, এজন্যেই কি আমাদেরকে একত্রিত করেছ?" অতঃপর সে রসূলুল্লাহ্‌ -কে পাথর মারতে উদ্যত হল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা লাহাব অবতীর্ণ হয়।

নিচে সূরা আল-লাহাব (سورة المسد) আরবি পাঠ, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ শুদ্ধভাবে দেওয়া হলো।


📖 সূরা আল-লাহাব (سورة المسد)

🕋 আরবি পাঠ

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ
مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ
سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ
وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ
فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ


🔊 বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
তাব্বাত ইয়াদা আবি লাহাবিউঁ ওয়া তাব্বা
মা আগনা ‘আনহু মালুহু ওয়া মা কাসাব
সাইয়াসলা নারণ জাতা লাহাব
ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব
ফি জিদিহা হাবলুম মিম মাসাদ


🌼 বাংলা অর্থ

পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক।
তার ধন-সম্পদ ও উপার্জন তার কোনো কাজে আসেনি।
অচিরেই সে দগ্ধ হবে লেলিহান অগ্নিতে।
এবং তার স্ত্রীও—যে ইন্ধন বহনকারী।
তার গলদেশে থাকবে পাকানো খেজুরের আঁশের রশি।

সূরা আল-মাসাদ /লাহাব তিলাওয়াত
Keywords: সূরা আল-লাহাব, সূরা লাহাব, সূরা আল লাহাব, সূরা আল-লাহাব বাংলা অর্থ, সূরা আল-লাহাব অর্থসহ, সূরা লাহাব বাংলা উচ্চারণ, সূরা আল-লাহাব বাংলা উচ্চারণ, সূরা লাহাব আরবি, সূরা লাহাব কুরআন, সূরা লাহাব তাফসির, সূরা লাহাব ফজিলত, সূরা লাহাব নামাজে পড়ার সূরা, সূরা লাহাব শেষ পারা, সূরা লাহাব অডিও, সূরা লাহাব mp3, সূরা লাহাব pdf, সূরা লাহাব ভিডিও, সূরা লাহাব ইউটিউব, Surah Al-Lahab, Surah Al-Masad, Surah Lahab, Surah Al-Lahab meaning, Surah Al-Masad meaning, Surah Lahab Bangla meaning, Surah Lahab translation, Surah Lahab transliteration, Surah Lahab Arabic, Surah Lahab Quran, Surah Lahab benefits, Surah Lahab explanation, Surah Lahab tafsir, Surah Lahab recitation, Surah Lahab audio, Surah Lahab mp3, Surah Lahab pdf, Surah Lahab video, Surah Lahab YouTube, what is Surah Al-Lahab about, Surah Lahab last para, سورة المسد, سورة اللهب, سورة المسد مكتوبة, سورة المسد كاملة, سورة المسد تفسير, سورة المسد فضل, سورة المسد معنى, سورة المسد ترجمة, سورة المسد قراءة, سورة المسد قرآن, سورة المسد صوت, سورة المسد تلاوة, سورة المسد mp3, سورة المسد pdf, سورة المسد فيديو, سورة المسد آخر جزء
 
Click Below Button to Download Software/DataFiles From-[Fast D.Link]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB


Click Below Button to Download Software/DataFiles From-[Google Drive]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Click Below Button to Download Software/DataFiles From-[Mega Drive]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Click Below Button to Fix/Related File-[If Available]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Click Below Button to Download Tutorial Video-[If Available] 
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Zip File Password: Rafsan123 Or 123
Data Storage: guruk.kabir@gmail.com

Share:
Copyright © Kabir iT Solutions | Powered by Kabir | Get PC Softwares Free Design by | Kabir Ahmed