What's New?
ট্রাস্টেড আইটি সলিউশন গ্লোবাল এ আপনাকে স্বাগত। সকল ধরনের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

Wednesday, January 7, 2026

সূরা আল-ইখলাস | আরবি পাঠ, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ

সূরা আল ইখলাস (আরবি ভাষায়: الإخلاص, বাংলা ভাষায়: নিষ্ঠা‎) বা সূরা আল-তাওহিদ (আরবি ভাষায়: التوحيد, বাংলা ভাষায়: একত্ববাদ) মহাগ্রন্থ আল কুরআনের ১১২ তম সূরা। 

সূরা আল ইখলাস-এর আয়াত সংখ্যা ৪টি এবং এর রূকুর সংখ্যা ১টি। আল ইখলাস সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। 

এই সূরাটিকে ইসলামের শেষ পয়গম্বর মুহাম্মাদ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন। তাৎপর্যের কারণ হিসেবে বলা হয়েছে, এই আয়াতে আল্লাহ্‌র সবচেয়ে সুন্দর সংজ্ঞা দেওয়া হয়েছে । এটি কুরআনের অন্যতম ছোট একটি সূরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে।

কুরআনের বিভিন্ন সূরার বিষয়বস্তু প্রধানত: তিন শ্রেণীর যথা আল্লাহর পরিচয়, হয়রত মুহাম্মাদ-এর রিসালত এবং পরকালের বর্ণনা। সূরা ইখলাসে কেবল আল্লাহ এর কথাই আলোচিত হয়েছে

হাদিস:

কোরআন শরীফ এর এক তৃতীয়াংশের সমান আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সুরা আল-ইখলাস পড়তে শুনেছেন। অতঃপর সকালে মহানবী (সা.)-কে এ বিষয়টি অবহিত করা হলো। মহানবী (সা.) তখন বলেন, ওই সত্তার শপথ, যার কুদরতের হাতে আমার জীবন, অবশ্যই এ সুরা কোরআন মাজিদের এক-তৃতীয়াংশের সমান। (সহিহ বুখারি : ৫০১৩, আবু দাউদ : ১৪৬১, নাসায়ি : ২/১৭১, মুআত্তা মালেক : ১/২০৮)

মহানবী (সা.) একদা সাহাবিদের বলেন, তোমারা কি এক রাতে কোরআন মাজিদের এক-তৃতীয়াংশ পড়তে পারবে? সাহাবিরা এ প্রস্তাবকে খুবই কঠিন মনে করলেন। ফলে তারা বলল, আমাদের মধ্যে এ কাজ কে করতে পারবে? মহানবী (সা.) তখন বললেন, সুরা ইখলাস কোরআনের এক-তৃতীয়াংশের সমান। (সহিহ বুখারি, হাদিস : ৫০১৫, নাসায়ি, হাদিস : ৯৯৫)

কোরআন মাজিদ তিন ভাগে বিভক্ত। এক ভাগ আহকাম বা বিধি-বিধানসংক্রান্ত। আরেক ভাগ জান্নাতের সুসংবাদ ও জাহান্নামের দুঃসংবাদসংক্রান্ত এবং অন্য ভাগ আল্লাহর নাম ও গুণাবলিসংক্রান্ত। শেষোক্ত ভাগটি সুরা ইখলাসে একত্রিত হওয়ার কারণে একে কোরআন মাজিদের এক-তৃতীয়াংশ বলা হয়েছে। হজরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত হাদিসে মহানবী (সা.) বলেছেন, আল্লাহ কোরআনকে তিন ভাগে ভাগ করেছেন। আর এ সুরাটি (সুরা ইখলাস)-কে একটি ভাগে পরিণত করেছেন। (মুসলিম, হাদিস : ৮১২, তিরমিজি, হাদিস : ২৯০০)

সুরা ইখলাস তিনবার পাঠ করলে কি এক খতম কোরআন পাঠের সওয়াব পাওয়া যাবে?

এ সুরাটি তিনবার পাঠ করলেই পূর্ণ কোরআন মাজিদ পাঠ হয়ে যাবে বা এক খতম কোরআনের সওয়াবপ্রাপ্ত হবে—এরূপ কথা হাদিসের কোথাও বলা হয়নি। বরং বলা হয়েছে যে সুরা ইলখাস কোরআন মাজিদের এক-তৃতীয়াংশের সমতুল্য। এর মর্মার্থ হলো, এ সুরাটি যে ব্যক্তি বুঝে পাঠ করবে তার অন্তরে আল্লাহর নাম ও গুণাবলি গেঁথে যাবে, ফলে সে শিরকি চিন্তাধারা থেকে পরিচ্ছন্ন থাকবে। অর্থাৎ সুরা ইখলাস পাঠের ফলে কোরআন মাজিদের এক-তৃতীয়াংশের আমল তার মধ্যে পাওয়া গেল। এর অর্থ এই নয় যে একবার সুরা পাঠ করলে এক-তৃতীয়াংশ পাঠ করা হলো এবং তিনবার পাঠ করলে এক খতম কোরআন পাঠ করা হলো এবং এক খতমের সওয়াবপ্রাপ্ত হবে।

নিচে সূরা আল-ইখলাস (سورة الإخلاص) আরবি পাঠ, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ দেওয়া হলো—শুদ্ধ ও পরিষ্কারভাবে।


📖 সূরা আল-ইখলাস (سورة الإخلاص)

🕋 আরবি পাঠ

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
اللَّهُ الصَّمَدُ
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ


🔊 বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
ক্বুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ


🌼 বাংলা অর্থ

পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
বলুন, তিনি আল্লাহ—এক ও অদ্বিতীয়।
আল্লাহ অমুখাপেক্ষী, সকলেই তাঁর মুখাপেক্ষী।
তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি জন্মগ্রহণও করেননি।
এবং তাঁর সমতুল্য কেউই নেই।

সূরা আল-ইখলাস 
Keywords: সূরা আল-ইখলাস, সূরা ইখলাস, সূরা আল ইখলাস, সূরা আল-ইখলাস বাংলা অর্থ, সূরা আল-ইখলাস অর্থসহ, সূরা ইখলাস বাংলা উচ্চারণ, সূরা আল-ইখলাস বাংলা উচ্চারণ, সূরা ইখলাস আরবি, সূরা ইখলাস কুরআন, সূরা ইখলাস তাফসির, সূরা ইখলাস ফজিলত, সূরা ইখলাস নামাজে পড়ার সূরা, সূরা ইখলাস শেষ পারা, সূরা ইখলাস অডিও, সূরা ইখলাস mp3, সূরা ইখলাস pdf, সূরা ইখলাস ভিডিও, সূরা ইখলাস ইউটিউব, Surah Al-Ikhlas, Surah Ikhlas, Surah Al-Ikhlas meaning, Surah Ikhlas Bangla meaning, Surah Ikhlas translation, Surah Ikhlas transliteration, Surah Ikhlas Arabic, Surah Ikhlas Quran, Surah Ikhlas benefits, Surah Ikhlas explanation, Surah Ikhlas tafsir, Surah Ikhlas recitation, Surah Ikhlas audio, Surah Ikhlas mp3, Surah Ikhlas pdf, Surah Ikhlas video, Surah Ikhlas YouTube, what is Surah Al-Ikhlas about, Surah Ikhlas last para, سورة الإخلاص, سورة الاخلاص, سورة الإخلاص مكتوبة, سورة الإخلاص كاملة, سورة الإخلاص تفسير, سورة الإخلاص فضل, سورة الإخلاص معنى, سورة الإخلاص ترجمة, سورة الإخلاص قراءة, سورة الإخلاص قرآن, سورة الإخلاص صوت, سورة الإخلاص تلاوة, سورة الإخلاص mp3, سورة الإخلاص pdf, سورة الإخلاص فيديو, سورة الإخلاص آخر جزء
 
Click Below Button to Download Software/DataFiles From-[Fast D.Link]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB


Click Below Button to Download Software/DataFiles From-[Google Drive]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Click Below Button to Download Software/DataFiles From-[Mega Drive]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Click Below Button to Fix/Related File-[If Available]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Click Below Button to Download Tutorial Video-[If Available] 
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Zip File Password: Rafsan123 Or 123
Data Storage: guruk.kabir@gmail.com

Share:
Copyright © Kabir iT Solutions | Powered by Kabir | Get PC Softwares Free Design by | Kabir Ahmed