What's New?
ট্রাস্টেড আইটি সলিউশন গ্লোবাল এ আপনাকে স্বাগত। সকল ধরনের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

Wednesday, January 7, 2026

সূরা আন-নাসর | আরবি পাঠ, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ

সূরা আন নছর (আরবি: سورة النصر‎‎)  মহাগ্রন্থ আল কুরআনের  ১১০ তম সূরা। তাফসীরকারীদের সর্বসম্মত অভিমত এই যে, সূরাটি মদীনায় অবতীর্ণ এবং এর আয়াত সংখ্যা ৩টি। সূরা নছর-এর অপর নাম সূরা "তাওদী"। "তাওদী" শব্দের অর্থ বিদায় করা। এ সূরায় রসূলে কারীম-এর ওফাত নিকটবর্তী হওয়ার ইঙ্গিত আছে বিধায় এর নাম "তাওদী" হয়েছে।

শানে নুযূল

এই সূরার আয়াতসমূহ নবী মুহাম্মদ কে উদ্দেশ্য করে বর্ণিত। মক্কা বিজয়ের লক্ষণসমূহ পরিস্ফুট হয়ে ওঠা এবং এ বিজয়ের মাধ্যমে দুনিয়াতে ইসলামের রাসুল মুহাম্মদ -এর আগমন ও অবস্থানের উদ্দেশ্য পূর্ণ হয়ে যাওয়ার সমাসন্নতার পরিপ্রেক্ষিতে এই সূরাটি নাযিল হয়ে থাকবে। এ সূরার অন্যতম তাৎপর্য এই যে মৃত্যু নিকটবর্তী প্রতীয়মান হলে মুসলমান ব্যক্তিকে তাসবীহ ও ইস্তেগফার করতে হবে।[৫] আয়িশা (রা:) থেকে বর্ণিত যে, সূরা আন নছর নাযিল হওয়ার পর রাসুল প্রত্যেক নামাযের পর ‘সুবহানাকা রাব্বানা ওয়া বেহামদিকা আল্লাহুম্মাগ ফিরলি’ দুয়াটি পাঠ করতেন। উম্মে সালমা থেকে বর্ণিত যে, সূরা আন নছর নাযিল হওয়ার পর থেকে রাসুল (সা:) সর্বাবস্থায় ‘সুবহানাল্লাহে ওয়া বেহামদিহি আস্তাগফিরুল্লাহা ওয়া আ তুউবু ইলাইহি’ দুয়াটি পাঠ করতেন এবং, অতঃপর, এই দুয়া পাঠের যুক্তিস্বরূপ সূরাটি তিলাওয়াত করতেন। [৬]

বিষয়বস্তুর বিবরণ

৬৩০ খ্রিষ্টাব্দে মক্কা বিজয়ের পরের বছর অর্থাৎ ৯ম ও ১০ম হিজরীকে ইতিহাসে ‘প্রতিনিধি দলসমূহের আগমনের বছর’ বলে চিহ্নিত করা হয়েছে। প্রতিনিধি দলসমূহের সংখ্যা ৭০ এর চেয়ে বেশি। ওই সময়ে মক্কার কাফিররা দলে দলে ইসলাম গ্রহণ করে। সূরা নাসরে মানুষের বিজয়ের বা সাফল্যের জন্য সৃষ্টিকর্তার সাহায্যের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিজয় মানুষের শক্তিমত্তার ওপর নির্ভর করে না: বিপুল শক্তিশালী দলও যুদ্ধে পরাজিত হয়; অন্যদিকে, দুর্বল দলও আল্লাহ’র সাহায্যক্রমে জয়ী হতে পারে বদরের যুদ্ধ যার প্রমাণ। শক্তিমত্তা নয়, আল্লাহ’র সাহায্যই বিজয়ের একমাত্র নিয়ামক, এ কথাই সূরা নাসরের প্রথমিক তাৎপর্য। বিজয়ের মুহূর্তে আল্লাহ তার রাসুল -কে দুটি নির্দেশ দিয়েছেন এবং নিজের একটি গুণের কথা পুনরুক্ত করেছেন। প্রথমটি হলো আল্লাহ’র গুণকীর্তন করা যে তিনি সবরকম দুর্বলতা বা দোষ থেকে মুক্ত (অর্থাৎ তিনি কারো সাহায্যের মুখাপেক্ষী নন)। দ্বিতীয়তঃ আল্লাহ’র কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে তথা তাওবা করতে বলা হয়েছে। পুনরুক্ত করে বলা হয়েছে যে, নিশ্চয়ই আল্লাহ তাওবা কবুলকারী। লক্ষণীয় যে, বিজয়ের জন্য উৎসব করতে বলা হয় নি।

নিচে সূরা আন-নাসর (سورة النصر) আরবি পাঠ, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ শুদ্ধভাবে দেওয়া হলো।


📖 সূরা আন-নাসর (سورة النصر)

🕋 আরবি পাঠ

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا


🔊 বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
ইযা জা-আ নাসরুল্লাহি ওয়াল ফাতহ
ওয়া রাআইতান্-নাসা ইয়াদখুলূনা ফি দিনিল্লাহি আফওয়াজা
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, ইন্নাহু কানা তাওয়াবা


🌼 বাংলা অর্থ

পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে,
এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করতে দেখবে,
তখন তুমি তোমার রবের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করো এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী।


সূরা আন-নাসর তিলাওয়াত
Keywords: সূরা আন-নাসর, সূরা নাসর, সূরা আন নাসর, সূরা আল-নাসর, সূরা আল-নাসর বাংলা অর্থ, সূরা আন-নাসর অর্থসহ, সূরা নাসর বাংলা উচ্চারণ, সূরা আন-নাসর বাংলা উচ্চারণ, সূরা নাসর আরবি, সূরা নাসর কুরআন, সূরা নাসর তাফসির, সূরা নাসর ফজিলত, সূরা নাসর নামাজে পড়ার সূরা, সূরা নাসর শেষ পারা, সূরা নাসর অডিও, সূরা নাসর mp3, সূরা নাসর pdf, সূরা নাসর ভিডিও, সূরা নাসর ইউটিউব, Surah An-Nasr, Surah Nasr, Surah An Nasr, Surah Al-Nasr, Surah An-Nasr meaning, Surah Nasr Bangla meaning, Surah Nasr translation, Surah Nasr transliteration, Surah Nasr Arabic, Surah Nasr Quran, Surah Nasr benefits, Surah Nasr explanation, Surah Nasr tafsir, Surah Nasr recitation, Surah Nasr audio, Surah Nasr mp3, Surah Nasr pdf, Surah Nasr video, Surah Nasr YouTube, what is Surah An-Nasr about, Surah Nasr last para, سورة النصر, سورة النصر مكتوبة, سورة النصر كاملة, سورة النصر تفسير, سورة النصر فضل, سورة النصر معنى, سورة النصر ترجمة, سورة النصر قراءة, سورة النصر قرآن, سورة النصر صوت, سورة النصر تلاوة, سورة النصر mp3, سورة النصر pdf, سورة النصر فيديو, سورة النصر آخر جزء
 
Click Below Button to Download Software/DataFiles From-[Fast D.Link]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB


Click Below Button to Download Software/DataFiles From-[Google Drive]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Click Below Button to Download Software/DataFiles From-[Mega Drive]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Click Below Button to Fix/Related File-[If Available]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Click Below Button to Download Tutorial Video-[If Available] 
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Zip File Password: Rafsan123 Or 123
Data Storage: guruk.kabir@gmail.com

Share:
Copyright © Kabir iT Solutions | Powered by Kabir | Get PC Softwares Free Design by | Kabir Ahmed