What's New?
ট্রাস্টেড আইটি সলিউশন গ্লোবাল এ আপনাকে স্বাগত। সকল ধরনের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

Wednesday, January 7, 2026

সূরা আল-কাফিরুন | আরবি পাঠ, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ

সূরা আল কাফিরুন (আরবি: سورة الكافرون‎‎) মহাগ্রন্থ আল কুরআনের ১০৯ তম সূরা।

সারাংশ

সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৬। মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সূরা কাফিরুন এবং সূরা ইখলাস ফজরের সুন্নতে এবং মাগরিব পরবর্তী সুন্নতে অধিক পরিমাণে পাঠ করতেন, মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "সূরা 'কুল ইয়া আইয়ুহাল কাফিরুন' কুরআনের এক চতুর্থাংশ"।

সূরাটি সকল মুসলিমদের জন্যে উদাহরণ যে, কোন পরিস্থিতিতেই তারা শত্রুর সাথে আপসে যাবে না যা ইসলাম সমর্থন করেনা এবং এমন পরিস্থিতিতে তারা এই সূরার উপদেশ অনুসরণ করবে যা তাদের (অবিশ্বাসীদের) সম্পূর্ণভাবে হতাশ করবে!

বিষয়বস্তুর বিবরণ

এখানে শুধুমাত্র ঐ সমস্ত কাফেরদেরকে বিশেষভাবে বুঝানো হয়েছে, যাদের ব্যাপারে আল্লাহ জানতেন যে, তাদের মৃত্যু কুফর ও শিরকের অবস্থাতেই ঘটবে। কেননা, এ সূরাটি অবতীর্ণ হওয়ার পর কিছু সংখ্যক মুশরিক ইসলাম গ্রহণ করেছিল এবং তারা আল্লাহর ইবাদত করেছিল।

কাফেররা মহানবী -এর কাছে যখন (নিরপেক্ষ সন্ধি) প্রস্তাব রাখল যে, এক বছর আমরা তোমার উপাস্যের ইবাদত করব এবং এক বছর তুমি আমাদের উপাস্যের ইবাদত করবে। প্রতি উত্তর থাকে, এটা কখনই সম্ভব নয় যে, আমি তাওহীদের পথ পরিত্যাগ করে শিরকের পথ অবলম্বন করে নেব; যেমন তোমরা চাচ্ছ। আর যদি আল্লাহ তোমাদের ভাগ্যে হিদায়াত না লিখে থাকেন, তাহলে তোমরাও তাওহীদ ও আল্লাহর উপাসনা থেকে বঞ্চিতই থাকবে।

যদি তোমরা তোমাদের দ্বীন নিয়ে সন্তুষ্ট থাক এবং তা ত্যাগ করতে রাজী না হও, তাহলে আমিও নিজের দ্বীন নিয়ে সন্তুষ্ট, তা কেন ত্যাগ করব? (لَناَ أَعْمَالُناَ وَلَكُمْ أَعْمَالُكُمْ) অর্থাৎ, আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের জন্য। (আল ক্বাস্বাস ৫৫ আয়াত) (তাছাড়া তোমাদের কর্ম ভ্রষ্ট এবং আমার কর্ম শ্রেষ্ঠ। আর অন্যায়ের সাথে কোন আপোস নেই।)

নিচে সূরা আল-কাফিরুন (سورة الكافرون) আরবি পাঠ, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ শুদ্ধভাবে দেওয়া হলো।


📖 সূরা আল-কাফিরুন (سورة الكافرون)

🕋 আরবি পাঠ

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ
لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ


🔊 বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
ক্বুল ইয়া আইয়ুহাল কাফিরূন
লা আ‘বুদু মা তা‘বুদূন
ওয়ালা আন্তুম ‘আবিদূনা মা আ‘বুদ
ওয়ালা আনা ‘আবিদুম মা ‘আবাদতুম
ওয়ালা আন্তুম ‘আবিদূনা মা আ‘বুদ
লাকুম দিনুকুম ওয়া লিয়া দিন


🌼 বাংলা অর্থ

পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
বলুন, হে কাফিররা!
আমি তার ইবাদত করি না, যার ইবাদত তোমরা কর।
আর তোমরাও তার ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি।
এবং আমি তার ইবাদতকারী নই, যার ইবাদত তোমরা করেছ।
আর তোমরাও তার ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি।
তোমাদের জন্য তোমাদের দীন, আর আমার জন্য আমার দীন।


সূরা আল-কাফিরুন তিলাওয়াত
Keywords: সূরা আল-কাফিরুন, সূরা কাফিরুন, সূরা আল কাফিরুন, সূরা আল-কাফিরুন বাংলা অর্থ, সূরা আল-কাফিরুন অর্থসহ, সূরা কাফিরুন বাংলা উচ্চারণ, সূরা আল-কাফিরুন বাংলা উচ্চারণ, সূরা কাফিরুন আরবি, সূরা কাফিরুন কুরআন, সূরা কাফিরুন তাফসির, সূরা কাফিরুন ফজিলত, সূরা কাফিরুন নামাজে পড়ার সূরা, সূরা কাফিরুন শেষ পারা, সূরা কাফিরুন অডিও, সূরা কাফিরুন mp3, সূরা কাফিরুন pdf, সূরা কাফিরুন ভিডিও, সূরা কাফিরুন ইউটিউব, Surah Al-Kafirun, Surah Kafirun, Surah Al-Kafirun meaning, Surah Kafirun Bangla meaning, Surah Kafirun translation, Surah Kafirun transliteration, Surah Kafirun Arabic, Surah Kafirun Quran, Surah Kafirun benefits, Surah Kafirun explanation, Surah Kafirun tafsir, Surah Kafirun recitation, Surah Kafirun audio, Surah Kafirun mp3, Surah Kafirun pdf, Surah Kafirun video, Surah Kafirun YouTube, what is Surah Al-Kafirun about, Surah Kafirun last para, سورة الكافرون, سورة الكافيرون, سورة الكافرون مكتوبة, سورة الكافرون كاملة, سورة الكافرون تفسير, سورة الكافرون فضل, سورة الكافرون معنى, سورة الكافرون ترجمة, سورة الكافرون قراءة, سورة الكافرون قرآن, سورة الكافرون صوت, سورة الكافرون تلاوة, سورة الكافرون mp3, سورة الكافرون pdf, سورة الكافرون فيديو, سورة الكافرون آخر جزء
 
Click Below Button to Download Software/DataFiles From-[Fast D.Link]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB


Click Below Button to Download Software/DataFiles From-[Google Drive]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Click Below Button to Download Software/DataFiles From-[Mega Drive]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Click Below Button to Fix/Related File-[If Available]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Click Below Button to Download Tutorial Video-[If Available] 
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Zip File Password: Rafsan123 Or 123
Data Storage: guruk.kabir@gmail.com

Share:
Copyright © Kabir iT Solutions | Powered by Kabir | Get PC Softwares Free Design by | Kabir Ahmed