What's New?
ট্রাস্টেড আইটি সলিউশন গ্লোবাল এ আপনাকে স্বাগত। সকল ধরনের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

Wednesday, January 7, 2026

সূরা আল-কাওসার | আরবি পাঠ, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ

সূরা আল কাওসার (আরবি: سورة الكوثر‎‎)  মহাগ্রন্থ আল কুরআনের ১০৮ তম সূরা। এই সূরাটি মক্কায অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৩ টি।

শানে নুযূল

যে ব্যক্তির পুত্রসন্তান মারা যায়, আরবে তাকে নির্বংশ বলা হয়। রসূলুল্লাহ্‌-এর পুত্র কাসেম আথবা ইবরাহীম যখন শৈশবেই মারা গেলেন, তখন কাফেররা তাকে নির্বংশ বলে উপহাস করতে লাগল। ওদের মধ্যে 'আস ইবনে ওয়ায়েলের' নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সামনে রসূলুল্লাহ্‌ -এর কোন আলোচনা হলে সে বলতঃ আরে তার কথা বাদ দাও, সে তো কোন চিন্তারই বিষয় নয়। কারণ, সে নির্বংশ। তার মৃত্যু হয়ে গেলে তার নাম উচ্চাচরণ করারও কেউ থাকবে না। এর পরিপ্রেক্ষিতে সূরা আল কাওসার অবতীর্ণ হয়

বিষয়বস্তুর বিবরণ

সারকথা, পুত্রসন্তান না থাকার কারণে কাফেররা রসূলুল্লাহ্‌ -এর প্রতি দোষরোপ করত আথবা অন্যান্য কারণে তার প্রতি ধৃষ্টতা প্রদর্শন করত। এরই প্রেক্ষাপটে সূরা কাউসার অবতীর্ণ হয়। এতে দোষরোপের জওয়াব দেয়া হয়েছে যে, শুধু পুত্রসন্তান না থাকার কারণে যারা রসূলুল্লাহ্‌ -কে নির্বংশ বলে, তারা তার প্রকৃত মর্যাদা সম্পর্কে বে-খবর। রসূলুল্লাহ্‌ -এর বংশগত সন্তান-সন্ততিও কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, যদিও তা কন্যা-সন্তানের তরফ থেকে হয়। অনন্তর নবী আধ্যাত্নিক সন্তান অর্থাৎ, উম্মত তো এত অধিকসংখ্যক হবে যে, পূর্ববর্তী সকল নবীর উম্মতের সমষ্টি অপেহ্মাও বেশি হবে। এছাড়া এ সূরায় রসূলুল্লাহ্‌ যে আল্লাহ্‌ তা'আলার কাছে প্রিয় ও সম্মানিত তাও তৃতীয় আয়াতে বিবৃত হয়েছে।

নিচে সূরা আল-কাওসার (سورة الكوثر)  আরবি পাঠ, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ শুদ্ধভাবে দেওয়া হলো।


📖 সূরা আল-কাওসার (سورة الكوثر)

🕋 আরবি পাঠ

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ


🔊 বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
ইন্না আ‘তাইনা কাল কাওসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার


🌼 বাংলা অর্থ

পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
নিশ্চয়ই আমি তোমাকে কাওসার দান করেছি।
অতএব তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কুরবানি করো।
নিশ্চয়ই তোমার শত্রুই হবে নির্বংশ।


সূরা আল-কাওসার তিলাওয়াত 
Keywords: সূরা আল-কাওসার, সূরা কাওসার, সূরা আল কাওসার, সূরা আল-কাওসার বাংলা অর্থ, সূরা আল-কাওসার অর্থসহ, সূরা কাওসার বাংলা উচ্চারণ, সূরা আল-কাওসার বাংলা উচ্চারণ, সূরা কাওসার আরবি, সূরা কাওসার কুরআন, সূরা কাওসার তাফসির, সূরা কাওসার ফজিলত, সূরা কাওসার নামাজে পড়ার সূরা, সূরা কাওসার শেষ পারা, সূরা কাওসার অডিও, সূরা কাওসার mp3, সূরা কাওসার pdf, সূরা কাওসার ভিডিও, সূরা কাওসার ইউটিউব, Surah Al-Kawthar, Surah Kawthar, Surah Al-Kawthar meaning, Surah Kawthar Bangla meaning, Surah Kawthar translation, Surah Kawthar transliteration, Surah Kawthar Arabic, Surah Kawthar Quran, Surah Kawthar benefits, Sura Kausar, Sura Kaosar, Sura Cawsar, Sura Causar, Surah Kawthar explanation, Surah Kawthar tafsir, Surah Kawthar recitation, Surah Kawthar audio, Surah Kawthar mp3, Surah Kawthar pdf, Surah Kawthar video, Surah Kawthar YouTube, what is Surah Al-Kawthar about, Surah Kawthar last para, سورة الكوثر, سورة الكوثر مكتوبة, سورة الكوثر كاملة, سورة الكوثر تفسير, سورة الكوثر فضل, سورة الكوثر معنى, سورة الكوثر ترجمة, سورة الكوثر قراءة, سورة الكوثر قرآن, سورة الكوثر صوت, سورة الكوثر تلاوة, سورة الكوثر mp3, سورة الكوثر pdf, سورة الكوثر فيديو, سورة الكوثر آخر جزء
 
Click Below Button to Download Software/DataFiles From-[Fast D.Link]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB


Click Below Button to Download Software/DataFiles From-[Google Drive]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Click Below Button to Download Software/DataFiles From-[Mega Drive]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Click Below Button to Fix/Related File-[If Available]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Click Below Button to Download Tutorial Video-[If Available] 
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Zip File Password: Rafsan123 Or 123
Data Storage: guruk.kabir@gmail.com

Share:
Copyright © Kabir iT Solutions | Powered by Kabir | Get PC Softwares Free Design by | Kabir Ahmed