What's New?
ট্রাস্টেড আইটি সলিউশন গ্লোবাল এ আপনাকে স্বাগত। সকল ধরনের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

Wednesday, January 7, 2026

সূরা কুরাইশ | আরবি পাঠ, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ

সূরা -কুরাইশ | Quraysh | سورة قريش মহাগ্রন্থ  আল-কুরআনের ১০৬ তম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৪ টি।

এই সূরার ব্যাপারে সব তফসীরকারকই একমত যে, অর্থ ও বিষয়বস্তুর দিক দিয়ে এই সূরা সূরা-ফীলের সাথেই সম্পৃক্ত। সম্ভবতঃ এ কারণেই কোন কোন মাসহাফে এ দু'টিকে একই সূরারূপে লেখা হয়েছিল। উভায় সূরার মাঝেখানে বিসমিল্লাহ্‌ লিখিত ছিল না। কিন্তু হযরত ওসমান যখন তাঁর খেলাফতকালে কোরআনের সব মাসহাফ একত্রিত করে একটি কপিতে সংযোজিত করান এবং সাহাবায়ে-কেরামের তাতে ইজমা হয়, তখন তাতে এ দু'টি সূরাকে স্বতন্ত্র দু'টি সূরারূপে সন্নিবেশিত করা এবং উভয়ের মাঝখানে বিসমিল্লাহ্‌ লিপিবদ্ধ করা হয়। হযরত ওসমান -এর তৈরি এ কপিকে 'ইমাম' বলা হয়।

বিষয়বস্তুর বিবরণ

সুরা কুরাইশের মধ্যে কুরায়েশদের নিকট বায়তুল্লাহর গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং একনিষ্ঠভাবে কাবার মালিকের ইবাদতের প্রতি আহবান করা হয়েছে। নিম্নে এ বিস্তারিত আলোচনা করা হল—

মুহাম্মদের আগমনের পূর্বকাল থেকেই মক্কার কুরাইশরা বিভিন্ন প্রকার কুসংস্কার ও কাবা শরীফে অবস্থিত ৩৬০টি মূর্তির পূজা করা হতো। তা সত্ত্বেও আল্লাহ তাদের প্রতি বহুবিদ নিয়ামত ও সুযোগ সুবিধা প্রদান করেছিলেন শুধু মাত্র কা’বার কারণেই। এমনকি তারা শীতকালে ইয়ামেন ও গ্রীষ্মে সিরিয়া বা সাম দেশে ব্যাবসা বাণিজ্য করতে অভ্যস্ত ছিল। আর পবিত্র কা’বার কারণেই তারা ইয়ামেন ও সিরিয়া নিরাপদে ব্যাবসা বাণিজ্য করতে পারত। তাছাড়া কাবার জন্যই তারা আবরাহ বাদশাহর হাত থেকে রক্ষা পেয়েছিল। আর এসমস্থ বহুবিদ নিয়ামত তারা প্রাপ্ত হয়েছিল শুধু মাত্র কাবার অধিবাসী বলেই। তাই আল্লাহ আলোচ্য সূরায় কাবার গুরুত্ব তুলে ধরে, তথায় অবস্থিত দেব-দেবীর পূজা-আর্চনা না করে, উক্ত ঘরের প্রভু তথা আল্লহর প্রতি ইবাদত করার আহ্বান করেছেন।

নিচে সূরা কুরাইশ (سورة قريش) আরবি পাঠ, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থসহ শুদ্ধভাবে দেওয়া হলো।


📖 সূরা কুরাইশ (سورة قريش)

🕋 আরবি পাঠ

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
لِإِيلَافِ قُرَيْشٍ
إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ
فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ
الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ
وَآمَنَهُم مِّنْ خَوْفٍ


🔊 বাংলা উচ্চারণ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
লি-ইলাফি কুরাইশ
ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ
ফালইয়া‘বুদু রব্বা হাজাল বাইত
আল্লাজি আত‘আমাহুম মিন জু‘ইন
ওয়া আমানাহুম মিন খাওফ


🌼 বাংলা অর্থ

পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
কুরাইশদের নিরাপদ রাখার কারণে—
তাদের শীত ও গ্রীষ্মের সফরকে নিরাপদ করার কারণে,
তারা যেন এই ঘরের রবের ইবাদত করে,
যিনি তাদের ক্ষুধা থেকে আহার দিয়েছেন
এবং ভয় থেকে নিরাপত্তা দান করেছেন।


সূরা কুরাইশ তিলাওয়াত 
Keywords: সূরা কুরাইশ, সূরা কুরাইশ বাংলা অর্থ, সূরা কুরাইশ অর্থসহ, সূরা কুরাইশ বাংলা উচ্চারণ, সূরা কুরাইশ আরবি, সূরা কুরাইশ কুরআন, সূরা কুরাইশ তাফসির, সূরা কুরাইশ ফজিলত, সূরা কুরাইশ নামাজে পড়ার সূরা, সূরা কুরাইশ শেষ পারা, সূরা কুরাইশ অডিও, সূরা কুরাইশ mp3, সূরা কুরাইশ pdf, সূরা কুরাইশ ভিডিও, সূরা কুরাইশ ইউটিউব, Surah Quraysh, Surah Quraish, Surah Quraysh meaning, Surah Quraysh Bangla meaning, Surah Quraysh translation, Surah Quraysh transliteration, Surah Quraysh Arabic, Surah Quraysh Quran, Surah Quraysh benefits, Surah Quraysh explanation, Surah Quraysh tafsir, Surah Quraysh recitation, Surah Quraysh audio, Surah Quraysh mp3, Surah Quraysh pdf, Surah Quraysh video, Surah Quraysh YouTube, what is Surah Quraysh about, Surah Quraysh last para, سورة قريش, سورة قريش مكتوبة, سورة قريش كاملة, سورة قريش تفسير, سورة قريش فضل, سورة قريش معنى, سورة قريش ترجمة, سورة قريش قراءة, سورة قريش قرآن, سورة قريش صوت, سورة قريش تلاوة, سورة قريش mp3, سورة قريش pdf, سورة قريش فيديو, سورة قريش آخر جزء
 
Click Below Button to Download Software/DataFiles From-[Fast D.Link]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB


Click Below Button to Download Software/DataFiles From-[Google Drive]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Click Below Button to Download Software/DataFiles From-[Mega Drive]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Click Below Button to Fix/Related File-[If Available]
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Click Below Button to Download Tutorial Video-[If Available] 
Download Now !

Kabir ৥ iT Solutions

0.0 MB

Zip File Password: Rafsan123 Or 123
Data Storage: guruk.kabir@gmail.com

Share:
Copyright © Kabir iT Solutions | Powered by Kabir | Get PC Softwares Free Design by | Kabir Ahmed