What's New?
ট্রাস্টেড আইটি সলিউশন গ্লোবাল এ আপনাকে স্বাগত। সকল ধরনের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

Tuesday, April 20, 2021

সূরা ফীল (Sura Fil)


আরবি ভাষায় 

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِ

أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍ

وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ

تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ

فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍۭ 


উচ্চারণ

আলাম তারা কাইফা ফা‘আলা রাব্বুকা বিআসহা-বিল ফীল।

আলাম ইয়াজ‘আল কাইদাহুম ফী তাদলীল

ওয়া আরছালা ‘আলাইহিম তাইরান আবা-বীল।

তারমীহিম বিহিজা-রাতিম মিন ছিজ্জীল।

ফাজা‘আলাহুম কা‘আসফিম মা’কূল। 

বাংলায় অনুবাদ 

আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?

তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?

তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,

যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।

অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।
Share:

সূরা কুরাইশ (Sura Kuraish)

 


আরবি ভাষায় 

لِإِيلَٰفِ قُرَيْشٍ

إِۦلَٰفِهِمْ رِحْلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيْفِ

فَلْيَعْبُدُوا۟ رَبَّ هَٰذَا ٱلْبَيْتِ

ٱلَّذِىٓ أَطْعَمَهُم مِّن جُوعٍ وَءَامَنَهُم مِّنْ خَوْفٍۭ


উচ্চারণ

 লিঈলা-ফি কুরাইশ।

ঈলা-ফিহিম রিহলাতাশশিতাই ওয়াসসাঈফ।

ফালইয়া‘বুদূরাব্বা হা-যাল বাঈত।

আল্লাযীআতা‘আমাহুম মিন জূ‘ইওঁ ওয়া আ-মানাহুম মিন খাওফ। 

বাংলায় অনুবাদ 

কোরাইশের আসক্তির কারণে, আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের। অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার, যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন। 

Share:

সূরা মাউন (Sura Mawn)


উচ্চারণ

আরাআইতাল্লাযী ইউকাযযি বুবিদ্দীন।

ফাযা-লিকাল্লাযী ইয়াদু‘‘উল ইয়াতীম।

ওয়ালা-ইয়াহুদ্দু‘আলা-তা‘আ-মিলমিছকীন। ফাওয়াইঁলুলিলল মুসাল্লীন।

আল্লাযীনাহুম ‘আন সালা-তিহিমি

ছা-হূন। আল্লাযীনা হুম ইউরাঊনা।

ওয়া ইয়ামনা‘ঊনাল মা-‘ঊন। 

বাংলায় অনুবাদ 

অর্থ :- আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে?সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয় এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না। অতএব দুর্ভোগ সেসব নামাযীর,যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর যারা তা লোক-দেখানোর জন্য করে এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।
Share:

সূরা আন নাসর (Sura An-Nasor)

 



আরবি ভাষায় 

إِذَا جَآءَ نَصْرُ ٱللَّهِ وَٱلْفَتْحُ

وَرَأَيْتَ ٱلنَّاسَ يَدْخُلُونَ فِى دِينِ ٱللَّهِ أَفْوَاجًا

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَٱسْتَغْفِرْهُ إِنَّهُۥ كَانَ تَوَّابًۢا


উচ্চারণ

ইযা-জাআ নাসরুল্লা-হি ওয়াল ফাতহ।

ওয়ারাআইতান্না-ছা ইয়াদখুলূনা ফী দীনিল্লা-হি আফওয়া-জা-।

ফাছাব্বিহবিহামদি রাব্বিকা ওয়াছতাগফিরহু ইন্নাহূকা-না তাওওয়া-বা-। 

বাংলায় অনুবাদ 

যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়

এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,

তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী।

Share:

সূরা কাফিরুন (Sura Kafirun)

 


আরবি ভাষায় 


قُلْ يَٰٓأَيُّهَا ٱلْكَٰفِرُونَ

لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ

وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ

وَلَآ أَنَا۠ عَابِدٌ مَّا عَبَدتُّمْ

وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ

لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ 

উচ্চারণ

কুল ইয়াআইয়ুহাল কা-ফিরূন।

লাআ‘বুদুমা-তা‘বুদূন।

ওয়ালাআনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ।

ওয়ালাআনা ‘আ-বিদুম মা-‘আবাত্তুম,

ওয়ালাআনতুম ‘আ-বিদূনা মাআ‘বুদ।

লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। 

বাংলায় অনুবাদ 

বলুন, হে কাফেরকূল, আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর। এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর। তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি। তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।
Share:

সূরা আল-কাওসার (Sura Al-Kawsar)

        


 আরবি ভাষায় 

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ

إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ 

উচ্চারণ

ইন্না আ'তাইনা-কাল্ কাওছার ৷

ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্'হা'র৷

ইন্না শানিয়াকা হুয়া'আলআবতার৷ 

বাংলায় অনুবাদ 

নিশ্চয়ই আমি আপনাকে কাউসার (বা প্রভূত কল্যাণ) দান করেছি।,

অতএব আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামায আদায় কড়ুন এবং কুরবানী করুন।

নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীই লেজকাটা, নির্বংশ।
Share:

সূরা ইখলাস (Sura Ikhlas)



 পাঠ ও লিপি[সম্পাদনা]


بِسۡمِ اِ۬للَّهِ اِ۬لرَّحۡمَٰنِ اِ۬لرَّحِيمِ

বিসমিল্লাহির রাহমানির রাহিম

قُلۡ هُوَ ا۬للَّهُ اَحَدٌ ۝

1 ক্বুল হুওয়াল্লাহু আহাদ

اَ۬للَّهُ اَ۬لصَّمَدُ ۝

2 আল্লাহুস সামাদ

لَمۡ يَلِدۡ وَلَمۡ يُولَدۡ ۝

3 লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ

وَلَمۡ يَكُن لَّهُۥ كُفُؤًا اَحَدٌۢ ۝

4 ওয়ালাম ইয়াকুল লাহু কুফুআন আহাদ

  • ক্বুল হুওয়াল্লাহু আহাদ।আল্লাহুস সামাদ।লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ।ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ।

Share:

সূরা নাস (Sura Nas)

 



আরবি ভাষায়-ঃ

قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ

مَلِكِ ٱلنَّاسِ

إِلَـٰهِ ٱلنَّاسِ

مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ

الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ

مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ 

উচ্চারণ-ঃ

ক্বুল আউযু বিরাব্বিন নাস।

মালিকিন্নাস।

ইলাহিন্নাস।

মিন শাররীল ওয়াস ওয়াসিল খান্নাস।

আল্লাযি ইউওয়াস ইসু ফী সুদুরিন্নাস।

মিনাল জিন্নাতি ওয়ান নাস। 

অর্থ-ঃ

বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার।

মানুষের অধিপতির,

মানুষের মা' বুদের,

তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে,

যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে,

           জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।




Share:

সূরা ফালাক (Sura Falak)




বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম


আরবি ভাষায়


قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ

 مِن شَرِّ مَا خَلَقَ

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلۡعُقَدِ

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

উচ্চারণ

ক্বুল আউযু বিরাব্বিল ফালাক।

মিন শাররি মাখালাক্ব।

ওয়া মিন শাররি গাসিক্বিন ইযা অক্বাব।

ওয়া মিন শাররিন নাফ্‌ফাসাতি ফিল্‌ উকাদ।

ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।

বাংলায় অনুবাদ

বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,

তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,

অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,

গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিণীদের অনিষ্ট থেকে

এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।

Share:

পাঁচ ওয়াক্ত নামাজের তাসবিহসমূহ (Tasbih of Namaz)



১। ফজরের নামাজের তাসবিহ

বাংলায় : (হুয়াল হাইয়্যুল কাইয়্যুম।)-তিনি চির জীবিত ও চিরস্থায়ী।

। জোহরের নামাজের তাসবিহ

বাংলায় : (হুয়াল আলিইয়্যাল আজীম)-তিনি শ্রেষ্ঠতর অতি মহান।

৩। আছরের নামাজের তাসবিহ

বাংলায় : (হুয়ার রাহমা- নুর রাহীম)-তিনি কৃপাময় ও করুনা নিধান।

৪। মাগরিবের নামায পড়ে পরিবার তাসবিহ

বাংলায় : (হুয়াল গাফুরুর রাহীম)- তিনি মার্জনাকারী ও করুণাময়।

৫। এশার নামায পড়ে পরিবার তাসবিহ

বাংলায় : (হুয়াল্ লাতিফুল খাবীর)- তিনি পাক ও অতিশয় সতর্কশীল।

সালাম বাংলায় : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

মোনাজাত বাংলায় :

(রাব্বানা আ-তিনা ফিদ্দুনইয়া হাসানাওঁ ওয়াফিল আখিরাতি হাছানাতাওঁ ওয়াকিনা আজাবান্নার। ওয়া সাল্লাল্লাহু- তাআলা আলা খাইরি খালক্বিহী মুহাম্মাদিওঁ ওয়া আ-লিহি ওয়াআছহাবিহী আজমায়ীন। বিরাহমাতিকা ইয়া আরিহামার রাহিমীন।)

বিঃ দ্রিঃ কেহ যদি ভুলিয়া কেবলা ঠিক করিতে না পারে তবে নিজের বিবেক যেই দিকে সাক্ষ্য যে, সেই দিকে মুখ করিয়া নামাজ পরিবে।

Share:

সূরা আল-ফাতিহা (Sura Al-Fatiha)

 


আয়াতসমূহ ও অর্থ[সম্পাদনা]

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ۝‎

বিসমিল্লাহির রাহমানির রাহিম

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

  • ٱلْحَمْدُ لِلَّٰهِ رَبِّ ٱلْعَالَمِينَ ۝
    আলহামদুলিল্লা-হি রাব্বিল আ-লামীন।
    সমস্ত প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্যে।

  • ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ۝
    আর রাহমা-নির রাহীম।
    অনন্ত দয়াময়, অতীব দয়ালু।

  • مَالِكِ يَوْمِ ٱلدِّينِ ۝
    মা-লিকি ইয়াওমিদ্দীন।
    প্রতিফল দিবসের মালিক।

  • إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ۝
    ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কানাছতা’ঈন।
    আমরা শুধু আপনারই দাসত্ব করি এবং শুধু আপনারই নিকট সাহায্য কামনা করি।

  • ٱهْدِنَا ٱلصِّرَاطَ ٱلْمُسْتَقِيمَ ۝
    ইহদিনাসসিরা-তাল মুছতাকীম।
    আমাদের সরল পথনির্দেশ দান করুন।

  • صِرَاطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ ۝
    সিরা-তাল্লাযীনা আন’আম তা’আলাইহিম।
    তাদের পথে, যাদের আপনি অনুগ্রহ করেছেন

  • غَيۡرِ ٱلْمَغْضُوبِ عَلَيۡهِمۡ وَلَا اَ۬لضَّآلِّينَ ص۝
    গাইরিল মাগদূ বি’আলাইহীম ওয়ালাদ্দাল্লীন।
    এবং তাদের পথে নয় যারা আপনার ক্রোধের শিকার ও পথভ্রষ্ট

  • আলহামদুলিল্লা-হি রাব্বিল আ-লামীন।আর রাহমা-নির রাহীম।মা-লিকি ইয়াওমিদ্দীন।ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কানাছতা’ঈন।ইহদিনাসসিরা-তাল মুছতাকীম।সিরা-তাল্লাযীনা আন’আম তা’আলাইহিম।গাইরিল মাগদূ বি’আলাইহীম ওয়ালাদ্দাল্লীন।





Share:
Copyright © Kabir iT Solutions | Powered by Kabir | Get PC Softwares Free Design by | Kabir Ahmed