হযরত আলী (রাঃ) একবার দারুণ অভাব অনটনে পড়লেন। একদিন স্ত্রী ফাতিমা (রাঃ)-কে বললেন,"যদি তুমি নবী (সাঃ) -এর নিকট গিয়ে কিছু চেয়ে আনতে তাহলে ভালো হতো।"
ফাতিমা (রাঃ) গেলেন। তখন নবী সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উম্মু আয়মন (রাঃ) বসা ছিলেন। ফাতিমা দরজায় টোকা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু আয়মনকে বললেনঃ
"নিশ্চয় এটা ফাতিমার হাতের টোকা। এমন সময় সে আমাদের নিকট এসেছে যখন সে সাধারণতঃ আসতে অভ্যস্ত নয়।"
ফাতিমা (রাঃ) ঘরে ঢুকে বললেনঃ
"ইয়া রাসূলাল্লাহ! এই ফেরেশতাদের খাদ্য হলো তাসবী-তাহলীল ও তাহমীদ। কিন্তু আমাদের খাবার কি?"
রসূল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ
"সেই সত্তার শপথ যিনি আমাকে সত্যসহকারে পাঠিয়েছেন, মুহাম্মাদের পরিবারের রান্না ঘরে ত্রিশ দিন যাবৎ আগুন জ্বলে না। আমার নিকট কিছু ছাগল এসেছে, তুমি চাইলে পাঁচটি ছাগল তোমাকে দিতে পারি। আর তুমি যদি চাও এর পরিবর্তে আমি তোমাকে পাঁচটি কথা শিখিয়ে দিতে পারি যা জিবরীল আমাকে শিখিয়েছেন।"
ফাতিমা (রাঃ) বললেনঃ "আপনি বরং আমাকে সেই পাঁচটি কথা শিখিয়ে দিন যা জিবরাঈল আঃ আপনাকে শিখিয়েছেন।"
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,বলো...
يا اول الاولين، يا اخر الآخرين، يا قوة المتين، يا راحم المساكين، يا ارحم الراحمين

(১) ইয়া আউয়ালাল আউয়ালিন।

(২) ইয়া আখিরাল আখিরিন।

(৩) ইয়া কুওয়াতিল মাতীন।

(৪) ইয়া রহীমাল মাসাক্বীন।

(৫) ইয়া আরহামার রহীমিন।
.
অর্থঃ
.

(১) হে আল্লাহ! আপনি একমাত্র প্রথম।

(২) হে আল্লাহ! আপনি একমাত্র শেষ।

(৩) হে আল্লাহ! আপনি একমাত্র শক্তিধর।

(৪) হে আল্লাহ! আপনি একমাত্র গরীবদের প্রতি দয়ালু।

(৫) হে আল্লাহ! আপনি একমাত্র দয়াশীল।
এই পাঁচটি কথা শিখে ফাতিমা (রাঃ) ফিরে গেলেন ‘আলীর (রাঃ)-এর নিকট। ফাতিমাকে দেখে ‘আলী (রাঃ) প্রশ্ন করলেনঃ "খবর কি?"
ফাতিমা (রাঃ) বললেনঃ "আমি দুনিয়া পাওয়ার জন্য প্রত্যাশা নিয়ে তোমার নিকট থেকে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসেছি আখিরাত নিয়ে।"
হযরত আলী (রাঃ) বললেনঃ "আজকের দিনটি তোমার জীবনের সর্বোত্তম দিন।"
সূত্রঃ কানয আল-‘উম্মাল-১/৩০২; হায়াত আস সাহাবা-১/৪৩। ফাতিমা (রাঃ)-এর জীবনী। ]
সুবহান আলাহ্! আল্লাহ সর্ব হালতে আমাদেরকে সবরকারী ও শুকুরগুজারী বান্দা হওয়ার তওফিক দান করুন। ওয়ামা তওফিক ইল্লাবিল্লাহ। আমিন।
Before Installing Software You Must Watch This Installation Guide Video
Installation Tutorial
Click Below Button to Download PDF File-[Fast D.Link]
Click Below Button to Download Word File-[Google Drive]
Click Below Button to Download Software/DataFiles From-[Mega Drive]
Click Below Button to Fix/Related File-[If Available]
Click Below Button to Download Tutorial Video-[If Available]
Zip File Password: Rafsan123 Or 123
Data Storage: guruk.kabir@gmail.com