গরম ভাতের সঙ্গে মাছ খেতে কার না ভালো লাগে? বিপত্তি বাধে যখন গলায় মাছের কাঁটা আটকে যায়। এই যেমন অস্বস্তির কারণ, তেমনি বেদনাদায়ক। অনেকেই ভেবে পান না এমন পরিস্থিতিতে কী করবেন? এই প্রতিবেদনে জেনে নিন গলায় মাছের কাটা বিঁধলে তাৎক্ষণিক যা করবেন-
সাদা ভাত
মাছের কাঁটা দূর করতে সাদা ভাত বেশ কার্যকর। শুকনো ভাতের দলা বানান। এই দলা একেবারে গিলে ফেলতে চেষ্টা করুন। ভাতের সঙ্গে কাঁটাও নেমে যাবে
গলায় মাছের কাটা আটকালে লেবু খান। লেবুর রস মুহূর্তেই কাঁটা নরম করে দেয়। লেবুতে সামান্য লবণ মিশিয়ে খান। দেখবেন কাঁটা নরম হয়ে নেমে গেছে।
কলা
সাধারণত কলা পিচ্ছিল প্রকৃতির হয়। গলা থেকে কাঁটা নামতে সাহায্য করে এটি। গলায় কাঁটা বিঁধলে কলা খান। দেখবেন কিছুক্ষণের মধ্যে স্বস্তি মিলবে।
অলিভ অয়েল
এই তেল কিন্তু কাঁচা খাওয়া। পিচ্ছিল হওয়ায় এটি কাঁটা বের করতে সাহায্য করে। গলায় কাঁটা বিঁধলে এক চামচ অলিভ অয়েল খেয়ে নিন।
Keywords: maser kata maserkata macerkata macer kata duya doa dua


















