What's New?
ট্রাস্টেড আইটি সলিউশন গ্লোবাল এ আপনাকে স্বাগত। সকল ধরনের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

Wednesday, April 21, 2021

প্রথম দেখায় শাহরুখকে কী ভেবেছিলেন, জানালেন জুহি

 বলিউডের যে কয়েকটি জুটিকে সিনেপ্রেমীরা হৃদয়ে ধারণ করেছে তাদের মধ্যে অন্যতম শাহরুখ-জুহি জুটি।

শাহরুখ খান এবং জুহি চাওলা মিলে বেশ কয়েকটি সারা জাগানো সিনেমা উপহার দিয়েছেন। 

এ জুটির অভিনীত ‘রাজু বান গায়া জেন্টলম্যান’, ‘ইয়েস বস’, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ ছবি ও গানগুলো এখনো সিনেপ্রেমীদের হৃদয়ে দাগ কাঁটে।

এখনও এ দুই তারকার মধ্যে সুসম্পর্ক রয়েছে। আইপিএলে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত রয়েছেন জুহি চাওলা। জুহির মেয়ের সঙ্গের ভালো সখ্য রয়েছে শাহরুখের ছেলের।

কিন্তু সিনেপ্রেমীদের অনেকেই জানেন না যে, প্রথম দেখায় শাহরুখকে নায়ক হিসেবে মানতেই পারেননি জুহি। এমনচেহারার কেউ বলিউড ইন্ড্রাস্ট্রিতে নায়কের চরিত্র পাবে ভাবতেও পারেননি। এমনকি শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয়েও আপত্তি ছিল তার।

যদিও কথা দিয়ে দেওয়ায় শেষ পর্যন্ত শাহরুখকে নায়ক হিসেবে মেনে নিয়েছিলেন।

ঘটনাটি ‘রাজু বন গয়া জেন্টলম্যান’ ছবির। ওই ছবি দিয়েই প্রথম শাহরুখের বিপরীতে অভিনয় করেন জুহি। এর আগে শাহরুখকে দেখেননি জুহি। তার বিষয়ে জানতেনও না।

ছবির প্রযোজক বিবেক বসওয়ানিকে জুহি জিজ্ঞেস করেছিলেন, শাহরুখ দেখতে কেমন? আর অভিনয়ে পাকা কি না!

জবাবে জুহিকে, শাহরুখের বর্ণনা দিয়েছিলেন বিবেক। বলেছিলেন, জুহির আর এক নায়ক আমির খানের মতোই দেখতে শাহরুখকে। ‘ফৌজি’ ধারাবাহিকে অভিনয় করে শাহরুখ জনপ্রিয়তা অর্জন করেছেন।

কিন্তু সিনেমার সেটে শাহরুখকে দেখে মন খারাপ হয়ে যায় জুহির। চোখ কপালে ওঠে তার। এই ছেলেকে সুদর্শন আমির খানের সঙ্গে মিলিয়েছেন প্রযোজক! অবাক কাণ্ড। আমিরের সঙ্গে কোনো মিল খুঁজে পাননি জুহি। 

জুহি জানিয়েছিলেন, রোগা, শ্যামবর্ণ চেহারার শাহরুখের কোনো সাদৃশ্য ছিল না আমিরের সঙ্গে। এই নায়কের বিপরীতে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেন। তবে কথা দিয়েছিলেন বলে শেষমেশ কাজ করেন।

আর সেই শাহরুখ খান এখন বলিউড বাদশাহ। এককভাবে কিং খান নামে সুপরিচিত। 

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

Share:
Copyright © Kabir iT Solutions | Powered by Kabir | Get PC Softwares Free Design by | Kabir Ahmed