What's New?
ট্রাস্টেড আইটি সলিউশন গ্লোবাল এ আপনাকে স্বাগত। সকল ধরনের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।

Tuesday, June 15, 2021

Indian Actress Nusrat Jahan | নুসরাতের জীবনের পরতে পরতে লুকিয়ে রোমাঞ্চ

অভিনেত্রী নুসরাত জাহান, বর্তমানে বাংলা সিনেমা অঙ্গনে এক আলোচিত-সমালোচিত ও বিতর্কের নাম। বিভিন্ন সময়ে বিতর্কের কারণেই আলোচনায় আসেন এই অভিনেত্রী। সম্প্রতি নুসরাতেরে বেবি বাম্প প্রকাশ হওয়ার পর এটা যেন আরও জোড়ালো হলো। কে হচ্ছেন বাবা তা নিয়ে জ্বল্পনা-কল্পনা ভক্তদের মাঝে। তবে তার হিস্ট্রিতে দেখা যায়, নুসরাতের জীবনের পরতে পরতে লুকিয়ে আছে রোমাঞ্চ।

সঙ্গীত শিল্পী তনুশ্রী চক্রবর্তী ও শ্রাবন্তীর সঙ্গে এক ঘরোয়া পার্টিতে বেবি বাম্পসহ ক্যামেরাবন্দি হন এই অভিনেত্রী। নুসরাতের বাড়িতেই বসেছিল আসর, হবু মায়ের সঙ্গে আড্ডা জমালেন তার বন্ধুরা। এই ছবি প্রকাশ্যে আসার পর থেকে জল্পনা চলছেই।


মা হতে চলেছেন সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহান। বেশকিছুদিন ধরে তা নিয়েই গুঞ্জন, চর্চা চলছেই। এরই মাঝে সব জল্পনার অবসান ঘটিয়ে লিক হল তার বেবি বাম্পের ছবি।

নুসরাত অন্তঃস্বত্তা এই খবর প্রকাশ্যে আসতেই গুঞ্জন শুরু হয়। গত বছর নভেম্বরে নুসরাত নিখিলের বাড়ি থেকে চলে আসেন। নিজের গুরুত্বপূর্ণ নথিও সঙ্গে নিয়ে আসেন, বালিগঞ্জের ফ্ল্যাটে থাকা শুরু করেন। সেই থেকেই নিখিলের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। নুসরাতের সন্তানের বাবা কে, তা নিয়েই শুরু হয় জল্পনা।

চারিদিকে প্রশ্ন উঠতে শুরু করে বিবাহিত না হলে শপথ বাক্য পাঠের সময় কীভাবে নিজেকে ‘নুসরাত জাহান রুহি জৈন’ বলে পরিচয় দিয়েছিলেন নুসরাত। আবার লোকসভার ওয়েবসাইটেও তার স্ট্যাটাস সিঙ্গল নয় বিবাহিত, স্বামীর নাম নিখিল জৈন। জল্পনা চলতেই থাকে।

নুসরাত বিবৃতি প্রকাশ করে জানান, তার বিয়েই হয় নি, তারা সহবাসে ছিলেন। তুরস্কের বিবাহ আইন অনুসারে ওই বিয়ে ‘অবৈধ’। দুই ভিন্ন ধর্মাবলম্বী মানুষের বিয়ের জন্য যে আইন, তা মেনেও নিখিল -নুসরাতের বিয়ে হয়নি। তাই অভিনেতা সাংসদের মতে, যেহেতু বিয়েই হয় নি তাই আইনের পথে তিনি হাঁটবেন না। এরপর থেকেই বিভিন্ন মহল থেকে আক্রমণের মুখে পড়েন নুসরাত।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রচারে সামিল ছিলেন তিনি। অন্তঃস্বত্তা অবস্থায় তিনি ক্যাম্পেন করেছেন। ক্যাম্পেনের সময় ঢিলেঢালা জামা পরতেও দেখা গিয়েছিল তাকে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হন নুসরাত জাহান। বিজেপি-র সায়ন্তন বসুকে লক্ষাধিক ভোটে হারিয়ে নির্বাচনে জিতে বসিরহাটের সাংসদ হিসেবে সকল মানুষের মন জিতে নেন। শপথ বাক্য পাঠ করেন এক মাথা সিঁদুর নিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে দেন সকলের মধ্য়ে।


২০১৯ সালের ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তুরস্কে বিয়ে হয় তাঁর। ‘রঙ্গোলি’ শাড়ির মালিকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ধুমধাম করে বিয়ে হয় নুসরাতের। ফিরে এসে কলকাতার এক পাঁচতারা হোটেলে সারেন রিশেপশন। রাজনৈতিক মহল থেকে টলিউড, হাজির ছিলেন বিশিষ্টরা। দাম্পত্য জীবনের মিষ্টি মুহর্ত মাঝেমধ্যেই ফুটে উঠত সোশ্যাল মিডিয়ায়।


দরগায় একসঙ্গে যশ-নুসরাতের ছবি ভাইরাল হয়। সেখানে নুসরাতের সিঁথিতে সিদুর লক্ষ করেছিলেন নেটিজেনরা। দুজনে মরুভূমিতে ঘুরতে গিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া থেকেই ছবি পোস্ট করেছিলেন। ‘SOS কলকাতা’ ছবির শুটিংয়ের সময় একে অপরের কাছাকাছি আসেন দুজনে। সেই সময় থেকেই নিখিলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে তাঁর।


যশ-নুসরাতকে ঘীরে টলিউডে চর্চা চলছিলই। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ট্যাগ করে ছবি দেওয়া, ছবি সৌজন্যেও ভেসে ওঠে একে অপরের নাম। একসঙ্গে দুজনে ‘ডিকশনারি’ ছবির প্রিমিয়ারে হাজিরও হন যশ-রত।

এর আগে ২০১২ সালে পার্ক স্ট্রিটের ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত কাদের খানের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বহুদিনের। কাদেরকে বাঁচাতে সাহায্যও করেছিলেন নুসরাত, এমনও শোনা যায়। বিতর্কে জড়ায় তার নাম।


জামশেদপুরের এভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, ছোটোবেলার বন্ধু ভিক্টর ঘোষের সঙ্গে থাকতেন নুসরাত। টলিউডের এক প্রযোজকের সঙ্গে তার নাম জড়ানোর পর তিনি প্রকাশ্যেই বলেছিলেন যে তার বন্ধুর সঙ্গে তিনি লিভ ইন রিলেশনশিপে রয়েছেন। তার সঙ্গেই থাকেন। শোনা গিয়েছিল ভিক্টরকে বিয়েও করেছিলেন তিনি। রেজিস্ট্রি হওয়ার ফলে আইনের সাহায্য নিয়ে শেষে ভিক্টরের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতে হয়েছিল তাকে।


ভিক্টরের সঙ্গে সম্পর্ক থাকাকালীন ভিক্টরের নামে একটি ট্যাটুও করিয়েছিলেন নুসরাত। তার বুকে আঁকা এই ট্যাটু বহুবারই চোখ টেনেছে সকলের। তবে ভিক্টরের সঙ্গে বিচ্ছেদের পর নিখিলের সঙ্গে সংসার পাতার।

১৯৯০ সালের ৮ জানুয়ারি পৃথিবীর আলো দেখেন নুসরাত। কলকাতায় বাঙালি মুসলিম পরিবারে তার জন্ম হয়। ছেলেবেলা থেকেই বাবার চোখের মণি তিনি। ‘আওয়ার লেডি কুইন অব দ্য মিশন্‌স’স্কুলে পড়াশোনা ও তার বেড়ে ওঠা।

ভবানীপুর কলেজ থেকে পড়াশোনা। যদিও নুসরাতের হলফনামায় দেখা যায় তিনি উচ্চমাধ্যমিক পাশ, অন্যদিকে লোকসভার সাইটে দেওয়া তিনি অনার্স গ্র্যাজুয়েট। এরপর ২০১০ সালে সুন্দরী প্রতিযোগিতায় সেরা হওয়ার পর নুসরাত মডেলিং জগতে পা রাখেন।

নুসরাত মিডিয়া অঙ্গনে পা রাখেন ২০১১ সালে ‘শত্রু’ ছবি দিয়ে। প্রথম ছবিতে জিতের বিপরীতে নায়িকা ছিলেন তিনি।



Share:
Copyright © Kabir iT Solutions | Powered by Kabir | Get PC Softwares Free Design by | Kabir Ahmed